© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জেলেনস্কির সঙ্গে কথা বললেন এরদোগান

শেয়ার করুন:
জেলেনস্কির সঙ্গে কথা বললেন এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক
১০:০১ এএম | ৩১ মে, ২০২২
যুদ্ধবিরতি নিয়ে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

জেলেনস্কির সঙ্গে ফোনালাপে তিনি শন্তি প্রক্রিয়া ছাড়াও যুদ্ধাবস্থায় বেসামরিক লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য করিডোর নিয়ে কথা বলেন। খবর আনাদোলুর।

যুদ্ধ থামাতে প্রথম থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। এ ব্যাপারে এরদোগান দফায় দফায় আলোচনা করে যাচ্ছেন ইউক্রেন ও রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে।

সমুদ্রপথে ইউক্রেনের কৃষিপণ্য রফতানির জন্য একটি নিরাপদ করিডোরের ব্যাপারেও আলোচনা করেছেন এরদোগান।

গত ২৪ ফেব্রুয়ারি সামরিক আগ্রাসন শুরুর পর থেকেই রাশিয়া ইউক্রেনের জন্য কৃষ্ণসাগর ব্যবহার বন্ধ করে দিয়েছে।

অন্যদিকে, জেলেনস্কির সঙ্গে ফোনালাপের আগে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

এই ফোনালাপে এরদোগান পুতিনকে জানিয়েছেন, তিনি রাশিয়া, ইউক্রেন এবং জাতিসংঘের সঙ্গে ইস্তানবুলে আলোচনায় বসতে প্রস্তুত আছেন।



মন্তব্য করুন