© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্মার্টফোনে মূল্যছাড় দেবে রবি

শেয়ার করুন:
স্মার্টফোনে মূল্যছাড় দেবে রবি
own-reporter
০৬:০৬ পিএম | ০১ মার্চ, ২০১৯

গ্রাহকদের কাছে স্মার্টফোন সহজলভ্য করতে বিশেষ মূল্যছাড় দেবে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি। এ বিষয়ে ফিনটেক কোম্পানি ইয়াবেএক্সের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সাক্ষর করেছে রবি আজিয়াটা লিমিটেড। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা চুক্তি সাক্ষর করেন রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং ইয়াবেএক্সর ফাউন্ডার ও চিফ এক্সকিউটিভ অফিসার রজত দয়াল।

গ্রাহকদের কাছে স্মার্টফোন সহজলভ্য করতে বিশেষ মূল্যছাড় দেবে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি।

এ বিষয়ে ফিনটেক কোম্পানি ইয়াবেএক্সের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সাক্ষর করেছে রবি আজিয়াটা লিমিটেড।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা চুক্তি সাক্ষর করেন রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং ইয়াবেএক্সর ফাউন্ডার ও চিফ এক্সকিউটিভ অফিসার রজত দয়াল।

৪.৫জি সেবা উদ্বোধনের এক বছরের মধ্যে দেশের বৃহত্তম ৪.৫জি নেটওয়ার্ক গড়ে তুলেছে রবি। অন্যদিকে উদীয়মান বাজারগুলোতে স্মার্টফোন কিনতে গ্রাহকদের আর্থিক সুবিধা দিচ্ছে ইয়াবেএক্স। এই চুক্তির ফলে দেশে ডিজিটাল জীবনধারার বিকাশে এক আমুল পরিবর্তন আসবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মাথাপিছু আয়ের তুলনায় স্মার্টফোনের গড় মূল্য অনেক বেশি। এ চুক্তির ফলে আমরা কম খরচে গ্রাহকদের হাতে হ্যান্ডসেট পৌঁছে দিতে পারব। পাশাপাশি রবির বিগ ডেটা বিশ্লেষণ ও ফিনটেকের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে এ পদক্ষেপ।

অপরদিকে রজত দয়াল বলেন, আমাদের লক্ষ্য দেশের মানুষরা যেন সহজ ও সাশ্রয়ী উপায়ে স্মার্টফোন কেনার সুযোগ পান। এরফলে ডিজিটাল জীবনধারা বিকাশের পাশাপাশি আর্থিক অগ্রগতিও নিশ্চিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন রবির চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ, চিফ টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন অফিসার মেধাত আল হুসেইনি, পাবলিক অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট রাজ শরীফ শাহ জামাল, ইয়াবেএক্সের ভাইস প্রেসিডেন্ট রেমাস তেওদোরেসকু, চিফ মার্কেটিং অফিসার সুরদ্বীপ ভার্মা প্রমুখ ।

 

টাইমস/এএস

মন্তব্য করুন