কেন আবারও আলোচনায় ডেঙ্গু কি বলছেন মেয়র তাপস : সরাসরি

এডিস মশার নিয়ন্ত্রণ ও ডেঙ্গু রোগের বিস্তার রোধে সম্মিলিতভাবে ঢাকাবাসীকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (২২ জুন) বিকালে ডিআরইউ'র নসরুল হামিদ মিলনায়তনে ঢাকা ইউটিলিটি রিপোটার্স এ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত "ডেঙ্গু রোগের প্রকোপ: আমাদের করণীয়" শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন।    

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "ডেঙ্গু রোগের প্রকোপ নিয়ন্ত্রণে জনগণকে আরও সচেতন হতে হবে, তাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে হবে। আমরা প্রস্তুত সকল উপাদান নিয়ে, সকল অস্ত্র নিয়ে, সকল সরঞ্জাম নিয়ে, জনগণ নিয়ে এবং সবচেয়ে বড় কথা নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়েও আমরা প্রস্তুত। আমরা যেকোন সময়ের চেয়ে সবচেয়ে ভালো এবং সুষ্ঠুভাবে মশক নিয়ন্ত্রণ করতে চাই। কিন্তু সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা, সচেতনতা এবং সম্মিলিত সহায়তা না পেলে আমাদের এই কার্যক্রম আসলেই অনেক দুরূহ হয়ে যাবে। তাই, ডেঙ্গু রোগের বিস্তার রোধে সম্মিলিতভাবে ঢাকাবাসীকে এগিয়ে আসতে হবে।"

এডিস মশা নিয়ন্ত্রণে ব্যর্থতার গ্লানি নয় বরং ঢাকাবাসীকে সুফল দিতে চায় উল্লেখ করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "আমরা কোন ব্যর্থতার গ্লানি নিয়ে যেতে চাই না। কারণ আমরা জানি -- আমরা দৃঢ়তার সাথে, নিষ্ঠার সাথে কাজ করে চলেছি এবং কাজ করে যেতে চাই। সুতরাং আমাদের আবেদন, আপনারা নিজ দায়িত্বে এডিস মশার উৎসস্থলগুলো ধ্বংস করুন। সচেতন নাগরিক হিসেবে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করুন। তাহলে সকলে মিলে আমরা ডেঙ্গু রোগ এবং এডিস মশাকে প্রতিরোধ করতে পারব।" 

এ সময় রাত ৮টার পর দোকানপাট, বিপনি-বিতানসহ অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "আজকের এই মুহূর্তে ঢাকা শহরের একিউআই ২০। মানে ঢাকার পরিবেশ এখন চমৎকার। কারণ, আমরা ঢাকা শহরকে বিশ্রাম দেওয়া আরম্ভ করেছি।"     

আলোচনায় অংশ নিয়ে ইনস্টিটিউট ফর প্লানিং এন্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, "বিশ্বে যত মহামারী সৃষ্টি হয়েছে সেসব মহামারীর অন্যতম কারণ হলো নগরায়ন। একইভাবে ডেঙ্গু রোগের মূল কারণও নগরায়ন ও জলবায়ু পরিবর্তন। যে কারণে সিঙ্গাপুরের মতো দেশেও ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি।"  

ড. আদিল মুহাম্মদ খান আরও বলেন, "সেবায় কোথাও বিঘ্ন ঘটলে আমরা নগরপিতাদের বকাঝকা করি। কিন্তু নগরপিতাগণ কত মানুষকে সেবা দেবেন? সেটাও সুনির্দিষ্ট হতে হবে। উনি কি ১ কোটি, দেড় কোটি, ২ কোটি নাকি সাড়ে ৩ কোটি মানুষকে সেবা দেবেন? নগরীতে বসবাসকারী মানুষের সংখ্যা সুনির্দিষ্ট না হলে যতই পরিকল্পনা করা হোক না কেন তা কাজে আসবে না।"              

সংলাপ আয়োজনে কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক ড. কবিরুল বাশার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, "কীটনাশক দিয়ে এডিস মশা নিয়ন্ত্রণ করা কঠিন। উৎস নিধনই এডিস মশক নিয়ন্ত্রণের সর্বোত্তম ও কার্যকর পদ্ধতি। সেটা আমাদেরকেই নিশ্চিত করতে হবে।"         

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026