উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ শাহ (৪০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

বুধবার (২২ জুন) রাতে বালুখালী মধুর ছড়া এলাকার ১৭ নম্বর রোহিঙ্গা শিবিরের এ ব্লকে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ শাহ বালুখালী মধুর ছড়া এলাকায় ১৭ নম্বর ক্যাম্পে বসবাস করতেন। তিনি ওই ক্যাম্পের মৃত আব্দুল আলীর ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা মোহাম্মদ শাহকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।  

তিনি বলেন, এ ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এপিবিএন পুলিশের সহায়তায় ক্যাম্পে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি মোহাম্মদ আলী।

নিহত মোহাম্মদ শাহর স্ত্রী সাজেদা বেগম কক্সবাজার সদর হাসপাতালে জানান, মোবাইলে কথা বলতে বাড়ি থেকে বের হয়ে পাশের দোকানে যান তার স্বামী। এ সময় হঠাৎ কিছু অপরিচিত লোক এসে তাকে গুলি করে পালিয়ে যান।

প্রসঙ্গত, চলতি মাসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একজন মাঝিসহ তিন জন রোহিঙ্গা খুন হয়েছেন।

Share this news on:

সর্বশেষ

img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026