গণকমিশনের তালিকার ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

এক হাজার মাদরাসার তথ্য-উপাত্তের ওপর তদন্ত করে ১০০ ধর্ম ব্যবসায়ীর দুর্নীতির তদন্ত চেয়ে গণকমিশন নামে একটি সংগঠন দুর্নীতি দমন কমিশনে (দুদক) তালিকা জমা দিয়েছিল। গণকমিশনের সেই তালিকার সন্দেহভাজন ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

মঙ্গলবার (২১ জুন) কমিশন এই সিদ্ধান্ত নেয়। এজন্য দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের টিম গঠন করা হয়েছে। টিমের অন্য সদস্যরা হলেন- উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহীম ও উপ-পরিচালক আহসানুল কবীর পলাশ।

বৃহস্পতিবার (২৩ জুন) দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্তের পরিচালক উত্তম কুমার মন্ডলের সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন’ বইয়ের প্রথম ও দ্বিতীয় খণ্ড এবং তার শ্বেতপত্রের ভিত্তিতে অভিযোগটি ৩ সদস্য বিশিষ্ট টিমের মাধ্যমে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হলো।

এর আগে গত ১১ মে এক হাজার মাদরাসার তথ্য-উপাত্তের ওপর তদন্ত করে ১০০ ধর্ম ব্যবসায়ীর দুর্নীতির তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তালিকা জমা দিয়েছিল ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয় গঠিত গণকমিশন।

দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লার কাছে এই শ্বেতপত্র ও ১০০ সন্দেহভাজন ধর্ম ব্যবসায়ীর ব্যক্তির তালিকা তুলে দেওয়া হয়। গণকমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সদস্য সচিব ব্যারিস্টার তুরিন আফরোজের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন।

Share this news on:

সর্বশেষ

img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026
img
আমার অনুমতি নয়, ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক Feb 05, 2026
img
টেনিসে সেমিফাইনালে হার বাংলাদেশের Feb 05, 2026
img
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম Feb 05, 2026
img
‘আওয়ার দাদু ইজ কামিং’ সিলেটের মোড়ে মোড়ে অদ্ভুত ব্যানার Feb 05, 2026
img
আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
‘জুলাই পরবর্তী সময়ে দেড় বছরের মধ্যে ২৩২ জন বনী আদমকে তারা হত্যা করেছে’ Feb 05, 2026
img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026