© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৬, মামলা ৩৭

শেয়ার করুন:
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৬, মামলা ৩৭
মোজা ডেস্ক
১২:৪৭ পিএম | ২৩ জুন, ২০২২

<div><span style="">রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাক

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২২ জুন) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৭২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ২৬ গ্রাম ২০ পুরিয়া হেরোইন ও ৩২৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন