© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্যারিস হামলা: ২০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

শেয়ার করুন:
প্যারিস হামলা: ২০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা
মোজো ডেস্ক
১০:৪৪ এএম | ৩০ জুন, ২০২২
ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০১৫ সালের সিরিজ হামলার ঘটনায় সন্ত্রাস ও হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন হামলাকারীদের মধ্যে বেঁচে থাকা একমাত্র ব্যক্তি।

বন্দুক ও বোমা হামলায় ১৩০ জন নিহত হওয়ার ঘটনায় সালাহ আবদেসলামকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে, যা ফ্রান্সে বিরল।

এ মামলায় আরও ১৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে, যাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বড় এ বিচারকাজ শুরু হয় গত বছরের সেপ্টেম্বরে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে সবচেয়ে ন্যক্কারজনক হামলা মামলার শুনানিতে অংশ নিতে ৯ মাসের বেশি সময় প্যারিসের বিশেষ আদালতে হাজির হন ভুক্তভোগী, সাংবাদিক ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা।

২০১৫ সালের ১৩ নভেম্বর কয়েকটি বার, রেস্তোরাঁ, জাতীয় ফুটবল স্টেডিয়াম ও ব্যাতাক্লানের সংগীতানুষ্ঠানে হামলায় কয়েক শ মানুষ আহত হন।

মন্তব্য করুন