কেমন আছেন দুবাইয়ে বাংলাদেশিরা !!

প্রবাস মানেই স্বপ্ন, এটা ঠিক নয়। প্রবাস মানেই কষ্ট, এটাই বেশিরভাগ ক্ষেত্রে সত্য। টাইমস্ ইনভেস্টিগেশনকে এভাবেই নিজের কষ্টের কথা জানালেন দুবাইয়ের প্রবাসী বাংলাদেশি মুন্সিগঞ্জের মোহাম্মদ রানা। অথচ আমরা জানি প্রবাস মানে স্বপ্ন। প্রবাস মানেই অর্থবিত্ত। বাড়ি-গাড়িসহ অনেক কিছু। রানা বলেন, প্রবাসী ১০০ বাংলাদেশির মধ্যে হয়তো ২০ জন ভালো আছেন। ৮০ জনই আছেন চরম দুঃখ কষ্টে। নতুন যারা দুবাইয়ে যাচ্ছেন তারাতো রীতিমতো রাস্তায় রাস্তায় ঘুরছেন। রাত কাটাচ্ছেন খোলা আকাশের নীচে। অথচ এক সময় বিদেশি মানেই ছিল দুবাই। সেই দুবাই স্বপ্ন এখন অনেকের কাছেই দুঃস্বপ্ন হয়ে উঠেছে।
 
দুবাই প্রবাসী রানা জানান, যে কারখানায় কাজ করেন সেই কারখানারই ওপরের একটি কক্ষে থাকেন সাতজন। চার পাঁচ হাত প্রস্ত আর ১৪-১৫ হাত লম্বা এই কক্ষের ভাড়া দিতে হয় বাংলাদেশি টাকায় ৬০ হাজার টাকা। পানি ও বিদ্যুৎ বিল দিতে আরও প্রায় ৩০ হাজার টাকা। মাসে ৯০ হাজার টাকার মতো দিতে হয় শুধু থাকার জন্য। এরপর খাওয়া দাওয়া আর বাড়ির জন্য পাঠানোর টাকা যোগার করতে হয়। 
 
দুবাইয়ের আরেক প্রবাসী বাহ্মনবাড়িয়ার সুমন জানান, আমাদের কষ্টগুলো যদি জানাই, কী লাভ হবে। বর্তমানে যারা দুবাইয়ে আসতে চাইতেছেন তারাতো জানেননা প্রবাস মানে কতো কষ্ট। কতটা সমস্যা হয় প্রবাসে জীবনযাপন। আমাদের জীবনটা হচ্ছে মোমবাতির মতো। অন্ধকারের মধ্যে বিদুৎ চলে গেলে যেমন মোমবাতি জ্বালাই। মোমটা জ্বলে সবাইকে আলো দিয়ে নিজে গলে গলে শেষ হয়ে যায়। আমাদেরও একই অবস্থা।
 
সুমন বলেন, প্রবাসীদের টাকায় বাংলাদেশ এতো উন্নত হয়। কিন্তু নিজ দেশ থেকে আমরা সম্মানটা পাইনা। বাংলাদেশে যাওয়া আসার সময় বিমানবন্দরে খুবই অমানবিক আচরণ করা হয় আমাদের সঙ্গে। এদের দুর্ব্যবহারে মনে হয় আমরা বাংলাদেশের নাগরিকই না।
 
মুন্সিগঞ্জের রায়হান বলেন, এই বয়সে আমার পডাশোনা করার কথা ছিল। কিন্তু বিদেশে এসে আমি কাজ করছি। পেটের দায়ে কষ্ট করছি প্রবাসে এসে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আল ইসলাম বলেন, প্রবাসের স্বপ্ন দেখছিলাম অনেক। কিন্তু এখন দেখি বিপরীত চিত্র।
 
দুবাইয়ের পার্ক ও স্টেশনে খোলা আকাশের নিচে শুয়ে বসে রাত কাটান শত শত বাংলাদেশি। ভিজিট ভিসায় কাজের সন্ধানে গিয়ে পড়েছেন বিপদে। আধপেটা খেয়েই শুয়ে থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে।
 
প্রবাসী সাংবাদিক এম শহিদুল হক সোহেল বলেন, একেকটা রুমে ১৫ থেকে ২০ জন লোক থাকছেন। আর দুঃখজনক বিষয় হল, এরা অনেকেই ঠিকমতো খাবার খাচ্ছেননা। যেখানে থাকছেন সেখানের ভাড়াও দিতে পারছেন না। তখন রুমের মালিক অনেক সময় তাদের বের করে দিচ্ছেন। অনেককেই সহযোগিতা করছি সাধ্যমতো। কিন্তু সবাইকে তো আর সম্ভব হয়না সহযোগিতা করার।
 
দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের কষ্টের কথা জানতে দেখুন টাইমস ইনভেস্টিগেশনের অনুসন্ধানী ভিডিও প্রতিবেদন।
 
####

Share this news on:

সর্বশেষ

img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026
img
পাক-ভারত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অনুরোধে সিদ্ধান্ত বদলাতে পারে পিসিবি Feb 07, 2026
img
ফাইনালে ভারতের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ Feb 07, 2026
img
একটি দল জাল ভোট দিতে বোরখা ও নিকাব প্রস্তুত করছে : মাহদী আমিন Feb 07, 2026
img
লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা Feb 07, 2026
img
তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব: সালাহউদ্দিন আহমদ Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026