© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুলিবিদ্ধ হওয়ার পর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আবে

শেয়ার করুন:
গুলিবিদ্ধ হওয়ার পর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আবে
মোজো ডেস্ক
১২:১৪ পিএম | ০৮ জুলাই, ২০২২
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছেন। পূর্ব এশিয়ার এই দেশটির পশ্চিমাঞ্চলীয় নারা শহরে প্রচার কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনি রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি।

রয়টার্স বলছে, গুলির ঘটনায় সন্দেহভাজনকে আটক করা হয়েছে। জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রচার কর্মসূচিতে শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

মন্তব্য করুন