© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দক্ষিণ আফ্রিকায় বারে বন্দুক হামলা, নিহত ১৫

শেয়ার করুন:
দক্ষিণ আফ্রিকায় বারে বন্দুক হামলা, নিহত ১৫
মোজো ডেস্ক
০৫:৪৬ পিএম | ১০ জুলাই, ২০২২
দক্ষিণ আফ্রিকার সোয়েটো শহরে একটি বারে বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, রোববার (১০ জুলাই) ভোরে বন্দুকধারীরা অরল্যান্ডো ইস্ট ট্যাভার্নে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ওই বারে থাকা অধিকাংশ যুবক এতে নিহত হয়। খবর বিবিসি। 

এ ঘটনায় যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক। হতাহতদের বয়স ১৯ থেকে ৩৫ বছর পর্যন্ত বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, হামলা চালিয়ে বন্দুকধারীর একটি সাদা মিনিবাসে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে কেন এ হামলা হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মন্তব্য করুন