© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের দিন ৯১ কসাই আহত

শেয়ার করুন:
ঈদের দিন ৯১ কসাই আহত
মোজো ডেস্ক
০৫:৪৭ পিএম | ১০ জুলাই, ২০২২
রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় কুরবানি পশু জবাই করার সময় অসাবধানতাবশত ধারালো ছুরির আঘাতে অন্তত ৯১ জন কসাই আহত হয়েছে।

রোববার (১০ জুলাই) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়। আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে গরুর ধাক্কা এবং শিংয়ের গুঁতোয় নয় জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রাজধানী ঢাকার বংশাল, ওয়ারি, লালবাগ, পোস্তগোলা, কামরাঙ্গীরচর, রামপুরা, মতিঝিল, খিলগাঁও, হাজারীবাগ, চানখারপুল ও চকবাজার এলাকা থেকে এসেছেন। এছাড়াও মুন্সিগঞ্জ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, ও রূপগঞ্জ এলাকা থেকেও এসেছেন অনেকেই। 

মন্তব্য করুন