© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে সপ্তাহব্যাপী এসএমই মেলা

শেয়ার করুন:
সিলেটে সপ্তাহব্যাপী এসএমই মেলা
own-reporter-sylhet
০১:৫০ পিএম | ০৩ মার্চ, ২০১৯

সিলেটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উৎসাহিত ও উৎপাদিত পণ্যের প্রচার এবং প্রসার করার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। রোববার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নগরীর মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এ মেলার উদ্বোধন করেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি রায়।

সিলেটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উৎসাহিত ও উৎপাদিত পণ্যের প্রচার এবং প্রসার করার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।

রোববার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নগরীর মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এ মেলার উদ্বোধন করেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি রায়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম।

এ উপলক্ষ্যে বেলা ১১ টায় জেলা প্রশাসকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি রায়।

মেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া জানান, অনুষ্ঠিত এই এসএমই মেলায় প্রতি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মেলায় ৫০ টি স্টল অংশ নিচ্ছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন