© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন আজ, চমক দেখাতে পারেন ডুলাস

শেয়ার করুন:
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন আজ, চমক দেখাতে পারেন ডুলাস
মোজো ডেস্ক
০৯:৫০ এএম | ২০ জুলাই, ২০২২
আজ বুধবার (২০ জুলাই) শ্রীলঙ্কার পার্লামেন্ট প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। বিরোধী দলের প্রার্থী সাজিদ প্রেমাদাসা শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর কারণে অনেক হিসাব পাল্টে গেছে।

অন্যদিকে ক্ষমতাসীন দলেও ব্যাপক বিভাজন তৈরি হয়েছে । এর ফলে অপ্রত্যাশিত কোনো ফলাফলও দেখা যেতে পারে। টাইমস অব ইন্ডিয়ার খবরে এমন তথ্য উঠে এসেছে।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনে প্রার্থী তিনজন। এরা হচ্ছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ক্ষমতাসীন দলের ডুলাস আলাহাপেরুমা ও বামপন্থী জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের অনুর কুমার দিসানায়েক।

পার্লামেন্টের ২২৫ সদস্যের নির্বাচিত প্রেসিডেন্ট ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত গোটাবায়া রাজাপাকসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থনৈতিক সঙ্কটের ফলে সৃষ্ট ক্ষোভে গোতাবায়া রাজাপাকসে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন।

গোতাবায়া পালিয়ে যাওয়ার আগে রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করে যান। এর আগে তার ভাই মহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হলে তিনিই তাকে প্রধানমন্ত্রী করে যান। গোটাবায়ার দল প্রেসিডেন্ট নির্বাচনে রনিল বিক্রমাসিংহেকেই সমর্থন দিয়ে যাচ্ছে।

তিনি নির্বাচনে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন ডুলাস আলাহাপেরুমা। ৬৩ বছর বয়স্ক ডুলাস কট্টর বৌদ্ধ জাতীয়তাবাদী।


মন্তব্য করুন