© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তাপপ্রবাহের কারণে স্পেনে মৃত ৫০০

শেয়ার করুন:
তাপপ্রবাহের কারণে স্পেনে মৃত ৫০০
মোজো ডেস্ক
০৪:২০ পিএম | ২১ জুলাই, ২০২২

তাপ প্রবাহের কারণে স্পেনে গত ১০ দিনে ৫০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ। প্রবাহমান তাপপ্রবাহ দেশটিতে রেকর্ড পরিমান তাপমাত্রা অতিক্রম করেছে বলেও জানান তিনি। 

সানচেজ সেদেশের স্বাস্থ্য বিভাগ থেকে প্রকাশিত পরিসংখ্যানের তথ্য উল্লেখ করে বলেন, তাপপ্রবাহের কারণে ৫০০ জনেরও বেশি লোক মৃত্যুবরণ করেছে। এ সময় তিনি নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
 স্পেনের আবহাওয়া অধিদফতর এইএমইটি জানায়, জুলাইয়ের ৯ থেকে ১৮ তারিখ পর্যন্ত স্পেনে রেকর্ড করা তাপমাত্রা ছিল সবচেয়ে বেশ।
স্পেনের পাশাপাশি পশ্চিম ইউরোপের অনেকাংশে ছড়িয়ে পড়েছে তাপপ্রবাহ। গেলো সপ্তাহে কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি পর্যন্ত গিয়ে ঠেকেছে। (এএফপি)

মন্তব্য করুন