© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন দীনেশ গুণাবর্ধনে

শেয়ার করুন:
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন দীনেশ গুণাবর্ধনে
মোজো ডেস্ক
১২:৩৭ পিএম | ২২ জুলাই, ২০২২
শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৭৩ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ দিনেশ গুণাবর্ধনে। শুক্রবার কলম্বোর ফ্লাওয়ার রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নেন তিনি। এর আগে তিনি শ্রীলঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শুক্রবার নতুন মন্ত্রীসভা নিয়োগ করবেন রনিল বিক্রমাসিংহে।

এর আগে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার (২১ জুলাই) দেশটির পার্লামেন্ট ভবনে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া।

বুধবার পার্লামেন্টে ১৩৪ ভোট পেয়ে রনিল বিক্রমাসিংহে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপেরুমা পান ৮২ ভোট এবং অনুরা কুমার পান ৩ ভোট।

পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনে ২২৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। তবে দুইজন সংসদ সদস্য ভোটদানে বিরত থাকেন। চারটি ভোট বাতিল বলে বিবেচিত হয় এবং বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছিল ২১৯টি।



মন্তব্য করুন