© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, প্রাণ গেল ইমামসহ বহু মুসল্লির

শেয়ার করুন:
আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, প্রাণ গেল ইমামসহ বহু মুসল্লির
মোজো ডেস্ক
০৭:৪২ এএম | ১৮ আগস্ট, ২০২২

<div><div>আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে বড় ধরনের এক বিস্ফোরণ ঘটেছে বল...

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে বড় ধরনের এক বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এতে বহু মানুষ হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বিবিসি জানায়, সন্ধ্যায় মাগারিবের মসজিদে নামাজের সময় এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কাবুলে তালেবান পুলিশের মুখপাত্র খালিদ জাদরানের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, নগরীর ১৭তম ডিস্ট্রিক্টে বিস্ফোরণ ঘটেছে। মসজিদের ইমাম নিহত হয়েছেন বলে জানানো হয়েছে খবরে।

জাদরান জানান, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। কাবুলের একটি হাসপাতাল এক টুইটে বিস্ফোরণের পর ২৭ জনকে সেখানে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে। তাদের মধ্যে ৫ শিশুও আছে।

তালেবান এক গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ৩৫ জন মানুষ আহত কিংবা নিহত হয়ে থাকতে পারেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে।

গত সপ্তাহে এই কাবুলেই আত্মঘাতী বোমা হামলায় তালেবানপন্থি এক ধর্মীয় গুরু নিহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।

মন্তব্য করুন