© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘুরতে গিয়ে বন্যার পানিতে ভেসে গেল ৫ বন্ধু, একজনের মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
ঘুরতে গিয়ে বন্যার পানিতে ভেসে গেল ৫ বন্ধু, একজনের মরদেহ উদ্ধার
মোজো ডেস্ক
০৪:২৪ পিএম | ১৯ আগস্ট, ২০২২

গত সপ্তাহে আজাদ জম্মু এন্ড কাশ্মীরে ঘুরতে গিয়ে বন্যার পানিতে ভেসে যায় পাঁচ বন্ধু।


জ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। পাহাড় বেষ্টিত ওই অঞ্চলটিতে ভারী বৃষ্টি পাতের কারণে বন্যা দেখা দেয়। বন্যার মধ্যে ওই পাঁচ বন্ধু ঘুরতে গিয়ে নিলাম ভ্যালির রাট্টি গালি লেক এলাকায় এ ঘটনা ঘটে। খবর জিও টিভির


নিলাম ভ্যালির ডেপুটি কমিশনার বলেন, বন্যার পানিতে ভেসে যাওয়া পাঁচ বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকীদের খোঁজে সন্ধান চলছে। 

একজন কর্মকর্তা জানান, গত ১৩ আগস্ট ওই পাঁচ বন্ধু লেকে ঘুরতে যায়। এদের মধ্যে যার মরদেহ উদ্ধার করা হয়েছে তার নাম তালহা জাবেদ। তিনি নরওয়ালের বাসিন্দা। 

তিনি আরও বলেন, ১৫ আগস্ট তাদের নিখোঁজের বিষয়টি জানানো হয়। তারা সবাই তরুণ বয়সী। 

মন্তব্য করুন