© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুর্ভিক্ষের মুখে দুই কোটি মানুষ

শেয়ার করুন:
দুর্ভিক্ষের মুখে দুই কোটি মানুষ
মোজো ডেস্ক
০৪:২৭ পিএম | ২০ আগস্ট, ২০২২
বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। অনেক দেশে বেড়ে গিয়েছে খাবারের দাম। তবে এসব দেশে সম্প্রতি এমন ঘটনা ঘটলেও হর্ন অব আফ্রিকার জন্য এটি কয়েক দশক থেকেই চলে আসছে। প্রতিদিনই বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। তাদের জন্য বেঁচে থাকাটাই যেন একটি অভিশাপে পরিণত হয়েছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) শুক্রবার জানিয়েছে, খরা-বিধ্বস্ত হর্ন অব আফ্রিকায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা ২২ মিলিয়নে (২ কোটি ২০ লাখ) পৌঁছেছে।

ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বিসলে বলেন, 'হর্ন অব আফ্রিকায় ব্যাপক দুর্ভিক্ষের হুমকি থেকে সবচেয়ে দুর্বল সম্প্রদায়গুলোকে রক্ষা করার জন্য বিশ্বের এখনই পদক্ষেপ নেওয়া দরকার।'

মন্তব্য করুন