© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোলের শিশুকে ছুড়ে ধর্ষণের অভিযোগ বিএসএফ ২ জওয়ানের বিরুদ্ধে

শেয়ার করুন:
কোলের শিশুকে ছুড়ে ধর্ষণের অভিযোগ বিএসএফ ২ জওয়ানের বিরুদ্ধে
মোজো ডেস্ক
০১:৫১ পিএম | ২৭ আগস্ট, ২০২২
ভারতে এক নারীকে ধর্ষণের অভিযোগে ২ বিএসএফ জওয়ানকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার পর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার জিতপুর সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে।

শুক্রবার বিকেলে বাগদা থানায় ওই নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় বিএসএফের ৬৮ নম্বর ব্যাটালিয়নে কর্মরত কনস্টেবল আলতাফ হোসেন এবং এএসআই, এস পি চেরোকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে বলা হয়েছে, বসিরহাটের বাসিন্দা ২৩ বছরের ওই নারীর কাছে পাসপোর্ট, ভিসা কিছুই ছিল না। শিশু কোলে নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন তিনি। তখন কর্মরত ওই ২ জওয়ান তাকে আটকে দিয়ে বিএসএফ ক্যাম্পের কাছাকাছি চাষের ক্ষেতে নিয়ে গিয়ে কোলের শিশুকে ছুড়ে ফেলে দিয়ে ধর্ষণ করেন। এমনটাই অভিযোগ করেছেন সেই নারী।

মন্তব্য করুন