© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুধবার থেকে চট্টগ্রামে মাসব্যাপী বাণিজ্যমেলা

শেয়ার করুন:
বুধবার থেকে চট্টগ্রামে মাসব্যাপী বাণিজ্যমেলা
own-reporter-chattogram
০৩:০৪ পিএম | ০৫ মার্চ, ২০১৯

চট্টগ্রামে মাসব্যাপী ২৭ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে বুধবার। নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলা কমিটির চেয়ারম্যান নুরুল নেওয়াজ সেলিম।

চট্টগ্রামে মাসব্যাপী ২৭ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে বুধবার। নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলা কমিটির চেয়ারম্যান নুরুল নেওয়াজ সেলিম।

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

নুরুল নেওয়াজ সেলিম জানান, চট্টগ্রামে মাসব্যাপী ২৭ তম বাণিজ্য মেলা ৬ মার্চ বুধবার থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হবে। এই মেলায় ভারত, থাইল্যান্ড, ইরান, কোরিয়ার স্টল থাকবে। বাণিজ্য মেলার মাধ্যমে বিদেশে দেশীয় পণ্যের বাজার তৈরি হবে।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুর রহমান জানান, এইবার মেলায় মোট ৪৫০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এই মেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এখানে সার্বক্ষণিক র‌্যাব, পুলিশ এবং অগ্নিনির্বাপণ টিমের সদস্যরা থাকবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ স্বপন, জামাল আহমেদ, মোস্তাফা চৌধুরী প্রমুখ।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন