© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মসজিদে ভয়াবহ হামলা, তালেবান ধর্মীয় নেতাসহ নিহত ১৫

শেয়ার করুন:
মসজিদে ভয়াবহ হামলা, তালেবান ধর্মীয় নেতাসহ নিহত ১৫
মোজো ডেস্ক
০৬:৪১ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২২
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাত শহরের একটি মসজিদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির ক্ষমতাসীন তালেবানের খ্যাতনামা এক ধর্মীয় নেতাসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। হেরাতের পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় হেরাত শহরের গুজারগাহ মসজিদে আত্মঘাতী ওই হামলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়। হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসুলি বলেন, এতে কয়েকজন গার্ডসহ তালেবান ধর্মীয় নেতা মুজিব রহমান আনসারি ও কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন।

রাসুলি তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করতে না পারলেও একাধিক সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ২১ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন এক চিকিৎসক।

মন্তব্য করুন