© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল

শেয়ার করুন:
সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল
মোজো ডেস্ক
১২:০৬ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০২২

<div><div><span>জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ম

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ ২০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন আদালত। সেই সঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্যও ওই দিন ধার্য করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত এ আদেশ দেন।

এদিন আদালতে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আদালতে উপস্থিত হন। এ সময় তার আইনজীবী স্থায়ী জামিন চেয়ে আবেদন করলে দুদকের আইনজীবী বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২০ অক্টোবর পর্যন্ত জামিন বহাল রাখেন।

মন্তব্য করুন