© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি নেতারা মেগা হতাশায় ভুগছেন: কাদের

শেয়ার করুন:
বিএনপি নেতারা মেগা হতাশায় ভুগছেন: কাদের
মোজো ডেস্ক
০৪:৪৬ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলে...

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে রাজপথে আবারও সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি। বুধবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা বলেন।

বিএনপি নেতাদের প্রশ্ন রেখে কাদের বলেন, আজকাল বিএনপির নেতাকর্মীদের হাতে বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা দেখা যাচ্ছে। এটা কিসের আলামত? এতে কী জাতীয় পতাকার অবমাননা হয় না?

বিএনপির দুর্নীতি বিশ্ববিদিত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গঠনতন্ত্র পরিবর্তন করে নিজেদের দলকে দুর্নীতিবাজদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করেছে বিএনপি। তারা কখনো কোনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সাহস দেখাতে পারেনি। তাই তো দলটি যখন দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলে, তখন মানুষ হাসে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মেগা প্রজেক্ট বাস্তবায়নের সক্ষমতায় বিএনপি আত্মদহনে দগ্ধ-এমন দাবি করে তিনি বলেন, বিএনপি নেতারা এখন মেগা- হতাশায় ভুগছেন।

মন্তব্য করুন