© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাফ জয়ী নারী ফুটবলারদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
সাফ জয়ী নারী ফুটবলারদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী
মোজো ডেস্ক
০১:৫৩ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২২

<div><div><div>জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে সাফ চ্যাম্পিয়নশিপে শি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী নারী ফুটবলারদের পুরস্কারের অর্থ তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া নারী ফুটবল দলের যেসব ফুটবলারের ঘর দরকার তাদের ঘর দেওয়ার ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন