© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরবরাহ অনিশ্চতায় বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

শেয়ার করুন:
সরবরাহ অনিশ্চতায় বিশ্ববাজারে বাড়লো তেলের দাম
মোজো ডেস্ক
১০:৪০ এএম | ২৩ সেপ্টেম্বর, ২০২২
ইরানের পরমাণু চুক্তি স্থবির হয়ে পড়া ও ইউক্রেন আগ্রাসনে মস্কোর নতুন সামরিক সংহতি ঘোষণা বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহকে আরও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। ফলে এশিয়ার ক্রেতাদের জন্য শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম ফের বাড়লো।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টা ২০ মিনিটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ১৬ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি হয়েছে ৯০ দশমিক ৬২ শতাংশ।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআিই) দাম ব্যারেলপ্রতি ২২ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৭১ ডলারে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার তদন্ত বন্ধ করার বিষয়ে তেহরানের এক গুয়েমির কারণে স্থবির হয়ে পড়েছে।

মন্তব্য করুন