© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
মোজো ডেস্ক
০৩:৫৬ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২২

<div><div>সারাবিশ্বের মানুষের জীবনে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর জোর দি...

সারাবিশ্বের মানুষের জীবনে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কে ইউএনজিএ-এর ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রী তার ভাষণ দেবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তার ভাষণে বহুপাক্ষিকতার ওপর জোর দেবেন। আমরা শান্তির প্রতি জোর দেবো, আমরা বলবো যে, কোনো ধরনের সংঘাত থেকে বেরিয়ে আসার সর্বোত্তম উপায় হলো সংলাপ এবং শান্তিপূর্ণ সমাধান।

মন্তব্য করুন