© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় জাতীয় পাট দিবস পালিত

শেয়ার করুন:
খুলনায় জাতীয় পাট দিবস পালিত
own-reporter-khulna
০২:১২ পিএম | ০৬ মার্চ, ২০১৯

‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো খুলনাতেও পালিত হয়েছে জাতীয় পাট দিবস। বুধবার সকালে দিবসটি উপলক্ষে খুলনার পাট অধিদফতর ও জেলা প্রশাসন এর আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো খুলনাতেও পালিত হয়েছে জাতীয় পাট দিবস।

বুধবার সকালে দিবসটি উপলক্ষে খুলনার পাট অধিদফতর ও জেলা প্রশাসন এর আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি নগরীর শহীদ হাদিস পার্ক থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজেএমসি খুলনা আঞ্চলিক লিয়াজো কর্মকর্তা শেখ রহমত উল্লাহ জানান, পাট বাংলাদেশের একটি অর্থকরী ফসল হিসাবে মুখ্য ভূমিকা পালন করছে। পাট খাতকে উজ্জীবিত করতে মিলগুলোকে আধুনিক সরঞ্জামে রূপান্তরিত করতে হবে। পাটজাত পণ্যের বহুমুখী উৎপাদন ও তা বিক্রির জন্য বাজার সৃষ্টি করতে হবে।

জেলা প্রশাসন, বিজেএমসির কর্মকর্তা, রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রকল্প প্রধান ও শ্রমিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন