© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সহ ৪ জন নিহত

শেয়ার করুন:
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সহ ৪ জন নিহত
মোজো ডেস্ক
০৮:৪০ এএম | ০৭ অক্টোবর, ২০২২

<div><div>গোপালগঞ্জের সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চার ব...

গোপালগঞ্জের সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চার বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১২ জন।

শুক্রবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিরউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে একটি যাত্রীবাহী বাস খুলনায় যাচ্ছিল। পথে উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন এবং গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন