© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকার ব্যবসাবান্ধব হতে চায়: বাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন:
সরকার ব্যবসাবান্ধব হতে চায়: বাণিজ্যমন্ত্রী
country-desk
০৯:৪১ পিএম | ০৬ মার্চ, ২০১৯

বর্তমান সরকার ব্যবসাবান্ধব হতে চায় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার বিকেলে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২৭তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয়ের প্রথম বৈঠকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন এ সরকার হবে ব্যবসাবান্ধব।

বর্তমান সরকার ব্যবসাবান্ধব হতে চায় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার বিকেলে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২৭তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয়ের প্রথম বৈঠকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন এ সরকার হবে ব্যবসাবান্ধব।

চট্টগ্রামের উন্নয়ন সবার আগে হতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, চট্টগ্রাম চেম্বার শতবর্ষী সংগঠন। প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নে রপ্তানিকে ১৫ বিলিয়নে নিয়ে যেতে চাচ্ছি, সোয়া কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির কথা বলছি। এসব করতে হলে চট্টগ্রামের উন্নয়ন সবার আগে হতে হবে।

টিপু মুনশি বলেন, চৌদ্দ আনা ব্যবসার বারো আনা এখানে। তাই সবচেয়ে বড় অফিসটা এখানেই হতে হবে। চট্টগ্রামকে প্রায়োরিটি দিতে হবে। চট্টগ্রামকে ঘিরেই পরিচালিত হবে দেশের মূল ইকোনমি।

পর্যটনে জোর দিলে বাণিজ্যনগরী প্রাণ ফিরে পাবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রামের শিপবিল্ডিং আরও ভালো হতে পারে। এখানে নজর দেয়া প্রয়োজন। এর চেয়েও সম্ভাবনাময় খাত পর্যটন। সত্যি বলতে চট্টগ্রামে পর্যটন খাতে আরও অনেক কিছু হতে পারতো, যা হওয়ার কথা তা হয়নি। পর্যটনে জোর দিলে বাণিজ্যনগরী প্রাণ ফিরে পাবে।

চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চেম্বারের সিনিয়র সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম।

এছাড়াও উপস্থিতি ছিলেন চট্টগ্রামের বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী ও মেলায় আগত দর্শনার্থীরা।

 

টাইমস/এমএএইচ/জেডটি

মন্তব্য করুন