© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় সপ্তাহব্যাপী এসএমই মেলা শুরু শনিবার

শেয়ার করুন:
খুলনায় সপ্তাহব্যাপী এসএমই মেলা শুরু শনিবার
own-reporter-khulna
০৫:৩৮ পিএম | ০৭ মার্চ, ২০১৯

খুলনায় সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা শুরু হবে শনিবার। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ীদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা-বিক্রেতাদের সংযোগ স্থাপনের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শনিবার খুলনা পাবলিক হল চত্বরে শুরু হবে মেলা। চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান এ তথ্য দেন।

জিয়াউর রহমান জানান, এই মেলায় ৫৬ টি এসএমই প্রতিষ্ঠান অংশ নেবে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নাসিব, বাংলাদেশ ব্যাংক ও এসএমই সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করে তাদের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রত্যেকটি ব্যাংকের জন্য আলাদা একটি স্টল থাকবে। এ মেলায় চামড়াজাত সামগ্রী, পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফট, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পোশাক, ডিজাইন ও ফ্যাশন ওয়ারসহ অন্য সেক্টরের স্বদেশি পণ্যের বিশাল সমারোহ থাকবে।

শনিবার বিকেল ৩ টায় মেলা উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন মেলার উদ্বোধন করবেন। মেলা সকাল ১০ টা থেকে শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত চলবে।

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন