যুবলীগের সমাবেশে কী পরিমাণ নেতাকর্মী আসছে? সরাসরি..
১১:৩০ এএম | ১১ নভেম্বর, ২০২২
আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে যুব সংগঠনটি আজ শুক্রবার (১১ নভেম...
আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে যুব সংগঠনটি আজ শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক যুব মহাসমাবেশের আয়োজন করছে। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ জানিয়েছেন, দুপুর আড়াইটা থেকে যুব সমাবেশ শুরু হবে।
দক্ষিন এশিয়ার বৃহত্তম যুব সংগঠন আওয়ামী যুবলীগ দেশের যে কোনো সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে পরশ বলেন, রাষ্ট্রবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালাচ্ছে। যুবলীগের নেতা-কর্মীরা ১১ নভেম্বরের পর থেকে বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের যে কোনো ধরনের নৈরাজ্য মোকাবেলা করতে রাজপথে থাকবে।