রিপাবলিকানদের জয়, পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা পেলোসির

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে (প্রতিনিধি পরিষদ) রিপাবলিকান পার্টির জয়ের পর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী ডেমোক্র্যাট এবং হাউসের স্পিকার হিসেবে কাজ করা প্রথম নারী ন্যান্সি পেলোসি।

শুক্রবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে আবেগঘন এক বক্তব্যে পেলোসি বলেছেন, জানুয়ারিতে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তিনি পদ থেকে সরে দাঁড়াবেন।

৮২ বছর বয়সী ন্যান্সি পেলোসি প্রায় দুই দশক ধরে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিয়েছেন। ডেমোক্র্যাটদের নেতৃত্বের পদ থেকে সরে দাঁড়ালেও কংগ্রেসের নিম্ন কক্ষে তার ক্যালিফোর্নিয়া জেলার প্রতিনিধিত্ব চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। রিপাবলিকান কেভিন ম্যাকার্থি নতুন কংগ্রেসে স্পিকার হওয়ার জন্য দলীয় মনোনয়ন জিতেছেন এবং তিনি পেলোসির স্থলাভিষিক্ত হবেন।

এক বিবৃতিতে মিসেস পেলোসি বলেন, আমি কখনই ভাবিনি যে আমি কোনও দিন গৃহকর্তা থেকে হাউস স্পিকার হয়ে যাব। তিনি বলেন, আমি পরবর্তী কংগ্রেসে গণতান্ত্রিক নেতৃত্বের জন্য পুনঃনির্বাচন চাইব না। এখন নতুন প্রজন্মের গণতান্ত্রিক ককাসে নেতৃত্ব দেওয়ার সময় এসেছে বলেন তিনি।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে জয় নিশ্চিত করেছে রিপাবলিকান পার্টি। প্রয়োজনীয় ২১৮ আসন পেতে একেবারে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হলো দলটিকে। অথচ নির্বাচনের আগে ধারণা করা হয়েছিল, প্রতিনিধি পরিষদে জয় পাবে রিপাবলিকানরা। শেষ পর্যন্ত হাউসের দখল নিতে পারলেও ডেমোক্রেটদের সঙ্গে ব্যবধান খুবই সামান্য।

ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত রিপাবলিকানরা ২১৮ থেকে ২২৩টি আসনে জয়ী হতে পারেন।

১৯৮৭ সালে কংগ্রেসে নির্বাচিত হন ৮২ বছর বয়সী ন্যান্সি পেলোসি। ২০০৭ সালে প্রথম স্পিকার হন তিনি। দলীয় পদে শক্ত অবস্থানের জন্য তিনি পরিচিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই অভিশংসনের সভাপতিত্ব করেছিলেন পেলোসি। বর্তমানে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় থাকাকালেও কাজ করছেন তিনি।

Share this news on:

সর্বশেষ

img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026