আর্জেন্টিনার স্বপ্নযাত্রা শুরু আজ

বিশ্ব মঞ্চে শিরোপা জয়ের জন্য দীর্ঘ ৩৬ বছর ধরে অপেক্ষা করে যাচ্ছে আর্জেন্টিনা। দিয়েগো ম্যারাদোনার যুগের পর থেকে ফুটবল বিশ্বকাপ এলেই ট্রফির জন্য আশায় বুক বাঁধেন আর্জেন্টাইন ভক্তরা। কিন্তু সেই আশা এখনো বাস্তব রূপ পায়নি!

সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসির যুগে গত ৪ বিশ্বকাপেও ট্রফির মুখ দেখেনি লাতিন আমেরিকার দেশটি। ফাইনালে উঠে ফিরতে হয়েছে শূন্য হাতে। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে মেসির সামনে আরেকবার সুযোগ দেশকে বিশ্বকাপ উপহার দেওয়ার। সেই সুযোগ লাগাতেই মরুর দেশে পা রেখেছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।

কাতার বিশ্বকাপে মেসিদের সেই স্বপ্নযাত্রার শুরুটা হবে আজ মঙ্গলবার। কাতারের লুসাইল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। যারা কি না গত ৩৬ ম্যাচ ধরে হারের মুখ দেখেনি। জয়ের ছন্দে উড়তে থাকা এই আর্জেন্টিনাকে নিয়ে তাই নতুন করে স্বপ্ন দেখছেন ভক্তরা। সেই স্বপ্ন পূরণ করত মুখিয়ে আছেন দিবালা-মার্টিনেজরাও।

প্রথম ম্যাচে নামার আগে অধিনায়ক মেসিও শুনিয়ে গেলেন আশার কথা, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ বলে কথা। একটু চাপ তো সবার মধ্যেই রয়েছে। কারণ সৌদি আরব ভালো দল। ওরা লড়াই করবে। তাই আমাদের ফোকাসড থাকা জরুরি। প্রথম ম্যাচে ভালোভাবে শুরু করতে আমরা আশাবাদী। এটাই হয়ত তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে। তাঁর ভাষায়, ‘এটা হয়ত আমার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। আমরা সবাই যা চাই সেটা অর্জনের শেষ সুযোগ।’

১৯৮৬ সালে শেষ বিশ্বকাপের ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। 

Share this news on:

সর্বশেষ

img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026