© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীনে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩৬

শেয়ার করুন:
চীনে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩৬

সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪১ এএম | ২২ নভেম্বর, ২০২২
চীনের মধ্যাঞ্চলের একটি কারখানায় অগ্নিকাণ্ডে ৩৬ জন নিহত এবং দুজন নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা সিনহুয়া আরও জানায়, সোমবার বিকেলে মধ্য চীনের হেনান প্রদেশের আনিয়াং শহরের একটি প্ল্যান্টে আগুন লাগে।

রাষ্ট্রীয় গণমাধ্যমটি জানায়, উদ্ধারকারী পরিষেবাগুলো স্থানীয় সময় বিকেল ৪টা ২২ মিনিটে কাইজিন্ডা ট্রেডিং কোম্পানি লিমিটেডে আগুন লাগার খবর পায়।

মন্তব্য করুন