© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপু-বুবলির দ্বন্দ্ব প্রকাশ্যে

শেয়ার করুন:
অপু-বুবলির দ্বন্দ্ব প্রকাশ্যে
মোজো ডেস্ক
০৪:০৪ পিএম | ২৩ নভেম্বর, ২০২২
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রেম-বিয়েতে জড়িয়ে যাওয়ার কারণে ইন্ডাস্ট্রির দুই শীর্ষ চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্ক যে “দা-কুমড়ার” এটি মিডিয়া পাড়ার অনেকেই জানেন।

শাকিবকে কেন্দ্র করে অপু ও বুবলীর মধ্যকার অদৃশ্য দ্বন্দ্ব মাঝেমধ্যেই প্রকাশ্যে চলে আসে। কখনো সাক্ষাৎকারে তারা ইঙ্গিত করে মন্তব্য করেন, কখনো শাকিব কাকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন সেটিকে কেন্দ্র করে। এবার যেন প্রকাশ্যেই ঝগড়ায় জড়ালেন এই দুই নায়িকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একে-অপরকে ইঙ্গিত করে পোস্ট দিয়েছেন। যা ব্যবহারকারীরা বেশ “উপভোগ” করছেন বলাই চলে।

সম্প্রতি বুবলীর জন্মদিন উপলক্ষে শাকিব খান তাকে হীরের নাকফুল উপহার দিয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানান নায়িকা। সেই খবরের লিংক নিজের ফেসবুকে শেয়ার করেন অপু। ক্যাপশনে জুড়ে দেন তাচ্ছিল্যের হাসি- “কী যে মজা মজা!” সঙ্গে কয়েকটি হাসির ইমোজি।

কারও বুঝতে বাকি নেই, অপুর খোঁচার তীর বুবলীর দিকেই। এই তীরের বিপরীতে যেন বোমা ছুঁড়লেন বুবলী! 

বুধবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখলেন, “একজন হঠাৎ করেই বলে উঠল, ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রাখসে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায়, তার শয়নে-স্বপনে শুধুই আপনি। হা হা হা।”

অপু-বুবলীর অন্তর্জাল যুদ্ধে নেটবাসী নানারকম প্রতিক্রিয়া দিচ্ছে। তবে যাকে ঘিরে এই লড়াই, সেই শাকিব খান রয়েছেন নিশ্চুপ। দুজনের কারও বিষয়েই মন্তব্য করছেন না তিনি। 

কিছুদিন আগে অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন, বুবলীর সঙ্গে তার সম্পর্ক সুখকর অবস্থায় নেই। যদিও বুবলী বরাবরই বলে আসছেন, “সব ঠিকঠাক।।

মন্তব্য করুন