বিশ্বকাপে আমাদের টিম নেই, এটা কষ্ট দেয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বকাপ হচ্ছে, আমাদের টিম নেই, এটা খুব কষ্ট দেয়। রোজ খেলা দেখি আর ভাবি, কবে আমাদের ছেলে-মেয়েরা সুযোগ পাবে। তবে সুযোগ পেলেই অসাধ্য সাধন করতে পারে। এটা আমি জানি।

বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’র তৃতীয় আসরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছেলে-মেয়েরা অত্যন্ত মেধাবী, গুণী। তারা একটু সুযোগ পেলে অসাধ্য সাধন করতে পারে। আমাদের মেয়েরা অনেক ভালো করছে। এতে কোনো সন্দেহ নাই। মেয়েরা সাফ গেমসে, এশিয়ান গেমসে ফুটবল-ক্রিকেটে পারদর্শিতা দেখাচ্ছে। আমি মনে করি আমাদের ছেলেরাও পারবে।

তিনি বলেন, প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের খেলোয়াড়রা বিকশিত হচ্ছে। এটা যত অব্যাহত থাকবে ততই বিকশিত হতে থাকবে। খেলাধুলা ও প্রতিযোগিতা যুবসমাজকে পথ দেখায়। যত বেশি খেলাধুলা করবে মন ও শরীর ভালো থাকবে।

সরকারপ্রধান বলেন, মাদক ও জঙ্গিবাদে আমরা বিশ্বাস করি না। সেজন্য খেলার সুন্দর পরিবেশ করে দিয়েছি। আমি জানি, এ জন্য সরকারি পৃষ্ঠপোষকতা লাগে। সেভাবেই আমরা কাজ করছি। সারা দেশে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, খেলোয়াড়দের বিকশিত হওয়ার জন্য প্রশিক্ষণ দিচ্ছি। সামনে আরও সুযোগ করে দেব।

এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ খেলোয়াড় ও আয়োজকরা উপস্থিত ছিলেন।

Share this news on:

সর্বশেষ

img
স্বামীর অসুস্থতায় আবেগঘন পাপিয়া সেন Feb 02, 2026
img
মেকআপ রুমে শিল্পীকে হেনস্থার অভিযোগ! পরিচালক অর্ক গাঙ্গুলীর নিশানা কি সায়কের দিকে? Feb 02, 2026
img
আবারও লাশের রাজনীতি শুরু করেছেন প্রতিদ্বন্দ্বীরা : নাহিদ ইসলাম Feb 02, 2026
img
জানুয়ারিজুড়ে কোনো রেমিট্যান্স আসেনি দেশের ৭ টি ব্যাংকে Feb 02, 2026
img
‘ইশক কা ফিভার’-এর সুরে ফিরলেন বিশাল-গুলজার-অরিজিৎ Feb 02, 2026
img

জামায়াতের উদ্দেশে রিজভী

আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি? Feb 02, 2026
img
খুলনার জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান Feb 02, 2026
img
৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার Feb 02, 2026
img
দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 02, 2026
img
নির্বাচন ও গণভোট নিয়ে ডিএমপির হটলাইন নম্বর চালু Feb 02, 2026
img
গণঅভ্যুত্থানের পর থেকে ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়: টিআইবি Feb 02, 2026
img
অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে না : ব্যারিস্টার তানিয়া আমির Feb 02, 2026
img
রোহিতকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য, কী তথ্য দিল পুলিশ! Feb 02, 2026
img
ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন মেগাস্টার দেব! Feb 02, 2026
img

প্লট দুর্নীতি মামলা

হাসিনা ১০, টিউলিপ ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর কারাদণ্ড Feb 02, 2026
img
রণজয়-শ্যামৌপ্তির প্রি ওয়েডিং-এ যেন স্বর্ণযুগের জুটিকে ফিরে দেখা! Feb 02, 2026
img
প্রভাসের ‘রাজা সাব’ থেকে বিতর্কিত ছবি ‘পরাশক্তি’! আসন্ন কয়েক দিনে ওটিটি-তে আর কী থাকছে? Feb 02, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’ ঘোষণা, কে কোন পুরস্কার পেলেন Feb 02, 2026
img
লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 02, 2026
img
জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল Feb 02, 2026