একজনকে পিটিয়ে হত্যার দায়ে ৪৯ জনের মৃত্যুদণ্ড

একজনকে হত্যার দায়ে ৪৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার একটি আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা গত বছর এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।

মূলত গত বছর আলজেরিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়ার জন্য দণ্ডপ্রাপ্ত এসব আসামি ভুলভাবে সন্দেহভাজন ওই ব্যক্তিকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে আজ শুক্রবার (২৫ নভেম্বর) এক

প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তবে আলজেরিয়ায় বর্তমানে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ থাকায় দণ্ডপ্রাপ্ত এসব আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর সম্ভাবনা রয়েছে।

বিবিসি বলছে, ২০২১ সালে নিজেদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলের সম্মুখীন হয় আলজেরিয়া। ওই বছর একাধিক দাবানলে উত্তর আফ্রিকার এই দেশটিতে ৯০ জনের মৃত্যু হয়েছিল। তবে দাবানল শুরুর কারণ হিসেবে জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়ার জন্য স্থানীয়দের ভুল সন্দেহের বশে পিটুনিতে প্রাণ হারান জামেল বেন ইসমাইল।

তবে আগুন ছড়িয়ে দিতে নয়, বরং দাবানল মোকাবিলায় অন্যদের সহায়তা করতেই ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি।

সংবাদমাধ্যমটি বলছে, গত বছরের আগস্টে দাবানল ছড়িয়ে পড়ার পর একটি টুইট করেন ৩৮ বছর বয়সি জামেল বেন ইসমাইল। সেখানে তিনি বলেন, কাবিলি অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল মোকাবিলায় সহায়তা করতে তিনি তার বাড়ি থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দূরে যাবেন। বস্তুত রাজধানী আলজিয়ার্সের পূর্বে অবস্থিত ওই অঞ্চলটিই ছিল দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা।

তবে কাবিলি অঞ্চল থেকে নিজের এলাকায় ফিরে আসার পরপরই স্থানীয়রা জামেলকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে। সেসময় স্থানীয়রা দাবি করেন, জামেল নিজেই জঙ্গলে আগুন লাগিয়েছেন।

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026
img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026