© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপে মরক্কোর সঙ্গে হারের পর বেলজিয়ামে দাঙ্গা

শেয়ার করুন:
বিশ্বকাপে মরক্কোর সঙ্গে হারের পর বেলজিয়ামে দাঙ্গা

সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫১ এএম | ২৮ নভেম্বর, ২০২২
বিশ্বকাপে মরক্কোর কাছে বেলজিয়াম হেরে যাওয়ার পর দেশটির রাজধানী ব্রাসেলসে দাঙ্গার ঘটনা ঘটেছে।

রবিবার (২৭ নভেম্বর) রাতে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিফা র‌্যাংঙ্কিংয়ে ২২ নম্বরে থাকা মরক্কোর কাছে ২-০ গোলে হেরেছে র‌্যাংঙ্কিংয়ে ২ নম্বরে থাকা বেলজিয়াম। আর এ বিষয়টিই মেনে নিতে পারেনি দেশটির ফুটবল ভক্তরা।খেলা শুরুর পরেই তারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, মরক্কোর কাছে হারের পর ক্ষুব্ধ লোকজন ব্রাসেলসে গাড়ি জ্বালিয়ে দেন। ইট ছুড়ে গাড়ি ভাঙচুর করেন। 

পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরি বলেছেন, লাঠি হাতে নিয়ে অনেকেই রাস্তায় নেমে আসেন। এ সময় একজন সাংবাদিক আহত হয়েছেন।

পুলিশ ব্রাসেলসের কেন্দ্রীয় এলাকায় দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেলও ছুড়েছে পুলিশ। কিছু এলাকায় যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। 

পুলিশ বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দাঙ্গার ঘটনায় কতজনকে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনার পর মেট্রো স্টেশন ও বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন