© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কলকাতা চলচ্চিত্র উৎসবে শাহরুখ-রানি

শেয়ার করুন:
কলকাতা চলচ্চিত্র উৎসবে শাহরুখ-রানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৬ পিএম | ১৫ ডিসেম্বর, ২০২২
করোনা মহামারি কাটিয়ে ফের বসতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর। শুক্রবার এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বসবে চাদের হাট। ছবি উৎসবে শামিল হতে ইতিমধ্যেই শহরে এসে পৌঁছেছেন অমিতাভ-জয়া। শাহরুখ খান-রানি মুখার্জিও এই অনুষ্ঠানে যোগ দেবেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে একসঙ্গে দেখা মিললো ‘কুছ কুছ হোতা হ্যায়’ জুটির।

এয়ারপোর্টে পাপারাৎজিদের পুরোপুরি এড়িয়ে গেলেন শাহরুখ। অনেকের মতেই নিজের বর্তমান লুক প্রকাশ্যে আনতে চাইছেন না শাহরুখ। একসঙ্গে দুটো ছবির শ্যুটিং চালাচ্ছেন অভিনেতা। আপতত আড়ালেই থাকতে চান তিনি।

এদিন কালো রঙা শাড়িতে ঝলমল করেন আদিত্য চোপড়া ঘরণী। চুলে খোঁপা, কানে ঝুমকো, চোখে রোদ চশমা-ক্যামেরা তাক করে হাসিমুখে পোজ দিলেন রানি।

দীর্ঘদিন পর কলকাতায় একমঞ্চে পাওয়া যাবে শাহরুখ, রানি, অমিতাভ, জয়া, অভিষেক, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট, শত্রঘ্ন সিনহা, কুমার শানু, অরিজিত সিংকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস।

মন্তব্য করুন