© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বউ দীপিকার ইনস্টা লাইভে ‘দুষ্টু’ মন্তব্য রণবীরের!

শেয়ার করুন:
বউ দীপিকার ইনস্টা লাইভে ‘দুষ্টু’ মন্তব্য রণবীরের!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৯ পিএম | ১৬ ডিসেম্বর, ২০২২
অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন, রণবীর-দীপিকার রসায়ন সর্বত্রই নজরকাড়া। সোশ্যাল মিডিয়ায়তেও একে অপরের পোস্টে মন্তব্য করা থেকে পিছপা হন না দুজনে। পরস্পরের পোস্টে কী লিখবেন দীপবীর? সেই নিয়ে ফ্যানেদের মধ্যেও থাকে তুমুল কৌতুহল। বিশেষত রণবীরের মজাদার মন্তব্য হামেশাই দৃষ্টি আকর্ষণ করে সবার।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি লাইভ ভিডিয়ো শেয়ার করেন দীপিকা। নিজস্ব স্কিনকেয়ার রেঞ্জ ৮২ই-র প্রচারে ভিডিয়ো শেয়ার করছিলেন দীপিকা। আর তাতেই মন্তব্য করে বসেন ‘সিম্বা’ তারকা। নিজের প্রোডাক্টে কী কী রয়েছে, তার ব্যাখা দিচ্ছিলেন দীপিকা। রণবীর লেখেন, ‘আরে দারুণ দারুণ, আমারও খুব আগ্রহ রয়েছে স্কিনকেয়ারে। আমিও মুখে ময়েশ্চারাইজার লাগাই, ত্বকের যত্ন নেওয়া খুব ভালো কাজ’। এরপর দীপিকা স্বামীর সংযোজন, ‘আমরা একটাই চিন্তার ব্য়াপার, আমার স্কিনটা খুব তেলতেলে’।

এখানেই শেষ নয়। এরপরও মস্তি শেষ হয়নি রণবীরের। একধাপ এগিয়ে তিনি লেখেন, ‘তোমার নরম হাত দুটো দিয়ে আমার গালে ময়েশ্চারাইজার লাগিয়ে দাও’।

মন্তব্য করুন