© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কিংবদন্তি মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল, পরিচালনায় সৃজিত

শেয়ার করুন:
কিংবদন্তি মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল, পরিচালনায় সৃজিত
মোজো ডেস্ক
০২:৪৮ পিএম | ৩০ ডিসেম্বর, ২০২২
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, কিংবদন্তি বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। পরিচালনায় থাকছেন টলিউড নির্মাতা সৃজিত মুখার্জি। তখন অবশ্য কোনো পক্ষই বিষয়টি নিশ্চিত করেননি।

তবে সব সংশয়ের অবসান ঘটিয়ে তারা দুজনেই নিশ্চিত করলেন, “পদাতিক” নামের সিনেমায় দেখা যাবে সৃজিত-চঞ্চলের মুন্সিয়ানা। ছবিটি নির্মিত হচ্ছে মৃণাল সেনের জীবন ও কর্ম অবলম্বনে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মারা যান মৃণাল সেন। এই দিনটিকে স্মরণ করেই খবরটি জানালেন নির্মাতা-প্রযোজকরা।

সিনেমাটির একটি প্রাথমিক পোস্টার শেয়ার করেছেন সৃজিত। সেখানে লেখা রয়েছে, চঞ্চল চৌধুরীই হচ্ছেন পর্দার মৃণাল সেন। সেই পোস্টে কমেন্ট করেন চঞ্চলও।

“পদাতিক”কে ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হিসেবে দেখছেন সৃজিত মুখার্জি।

তিনি বলেন, “বায়োপিক বা ওই ধাঁচের ছবি আগেও করেছি। যেমন- ‘শাবাশ মিঠু' বা ‘এক যে ছিলো রাজা'। কিন্তু নিঃসন্দেহে এটা সবচেয়ে চ্যালেঞ্জিং!”

মৃণাল সেনের চরিত্রটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন কাজের জন্য নিজের দেশ-শহরের কারও ওপর নয়, বরং চঞ্চলের ওপর আস্থা রাখলেন সৃজিত মুখার্জি। এর পেছনেও বড় কারণ আছে।

মন্তব্য করুন