© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বছরের শুরুতেই আকর্ষণীয় লুকে হাজির হৃত্বিক

শেয়ার করুন:
বছরের শুরুতেই আকর্ষণীয় লুকে হাজির হৃত্বিক
মোজো ডেস্ক
১১:১৭ এএম | ০৩ জানুয়ারি, ২০২৩
লিউডের জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রওশন। বর্তমানে সিনেমার থেকে ব্যক্তিগত জীবন নিয়েই বেশির ভাগ সময় আলোচনায় থাকেন বলিপাড়ার এই হার্টথ্রব। বছরের শুরুতেই একটি ছবি পোস্ট করে ফের আলোচনায় এসেছেন এই অভিনেতা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিক্স প্যাকের একটি ছবি শেয়ার করেছেন হৃত্বিক। তার এমন আকর্ষণীয় লুকে রীতিমতো নারী ভক্তদের মনে আগুন ধরিয়ে দিয়েছেন তিনি।

ওই ছবিতে দেখা গেছে, হৃত্বিক মিরর সেলফিতে নিজের সিক্স প্যাকের ছবি তুলেছেন। ক্যাপশনে লিখেছেন, ‌‘অল রাইট, লেটস গো, ২০২৩।’ আর এতেই নেটিজেনদের কমেন্টের ঝড় উঠেছে তার কমেন্ট বক্সে।

উল্লেখ্য, হৃত্বিক রওশন অভিনীত সর্বশেষ ছবি ‘বিক্রম বেদা’। যদিও বক্স-অফিসে খুব একটা লাভের মুখ দেখেননি ছবিটি। তবে খুব শিগগিরই টাইগার শ্রফের সঙ্গে আবার জুটি বেঁধে অভিনয় করতে দেখা যেতে পারে বলে জানা গেছে।

মন্তব্য করুন