© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হলি আর্টিজানের ঘটনায় নির্মিত ‘ফারাজ’-এর ট্রেলার প্রকাশ

শেয়ার করুন:
হলি আর্টিজানের ঘটনায় নির্মিত ‘ফারাজ’-এর ট্রেলার প্রকাশ

সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪০ পিএম | ১৬ জানুয়ারি, ২০২৩
প্রকাশ হল বহুল আলোচিত চলচ্চিত্র ‘ফারাজ’-এর ট্রেলার। রাজধানীর ঢাকায় হলি আর্টিজানে হওয়া মর্মান্তিক সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে নির্মিত সিনেমাটির মুক্তির জন্য দীর্ঘ দিন ধরেই প্রতীক্ষায় ছিল দুই দেশের দর্শকরা। মুক্তির আগে থেকেই আলোচনায় রয়েছে ‘ফারাজ’। 

ট্রেলারে, একরাতের ভয়াবহ সন্ত্রাসী হামলা ফুটে উঠেছে। সন্ত্রাসীদের মোকাবিলা করে অভিনেতা জাহান কাপুরকে বলতে শোনা যায়, ‘তোমাদের মতো লোকদের কাছ থেকে আমার ইসলাম ফেরত চাই আমি।’ জাহান প্রয়াত অভিনেতা শশী কাপুরের নাতি এবং রণবীর কাপুর এবং কারিনা কাপুরের চাচাতো ভাই। সিনেমাটির খলনায়ক চরিত্রে অভিনয় করছেন আদিত্য রাওয়াল। তিনি পরেশ রাওয়ালের ছেলে।

ঢাকা হলি আর্টিজানে হওয়া মর্মান্তিক সন্ত্রাসী হামলার উপরে নির্মিত চলচ্চিত্রটির ট্রেলারে সেই রাতের ভয়াবহতা ফুটে উঠেছে। ঢাকার বুকে জনসমাগমপূর্ণ রোস্তোঁরায় হঠাৎ করে সন্ত্রাসীদের আক্রমণ ও এলোপাতাড়ি গুলি চালিয়ে জিম্মিকৃতদের ধর্মের নামে হত্যার গল্প উঠে এসেছে ফারাজে। জিম্মিদের উদ্ধারে এগিয়ে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও দেখা গেছে ট্রেলারে। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির ট্রেলার মুক্তির পরপরই প্রশংসা কুড়াচ্ছে।

মন্তব্য করুন