© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক : কাদের

শেয়ার করুন:
বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক : কাদের
Times Mojo Desk
১১:০৪ এএম | ২৪ জানুয়ারি, ২০২৩

<div><div><div>আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ...

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেকেই স্বাধীনতার ঘোষক বলে দাবি করে, কিন্তু বঙ্গবন্ধুই ঘোষণা দিয়েছিলেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বকশীবাজার নবকুমার ইনস্টিটিউটশন ও ডক্টর শহীদুল্লাহ্ কলেজ প্রাঙ্গণে শহীদ মতিউর রহমান মল্লিক স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতার পথে চূড়ান্ত মাইলফলক। বিএনপি ৭ মার্চ, ৭ জুন, ১৪ এপ্রিল, ১০ জানুয়ারি, ২৪ জানুয়ারি মানে না, পালন করে না। তারা ইতিহাস ভুলে গেছে।

মন্তব্য করুন