দেশে দেশে উৎসব, পজিটিভ রিভিউ শাহরুখের পাঠানের

২১ ডিসেম্বর, ২০১৮ থেকে ২৫ জানুয়ারি, ২০২৩; পাক্কা ৪৯ মাস পর নিজের সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। এর মাঝে কয়েকটি ছবিতে অতিথি পাখির মতো উঁকি দিয়েছেন বটে। কিন্তু ঝড়ো বৃষ্টির স্বাদ কি কুয়াশায় মেটে!
 
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের দীর্ঘ অপেক্ষায় ইতিরেখা টানলেন এসআরকে। বুধবার (২৫ জানুয়ারি) বিশ্বের শতাধিক দেশের ৮ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার ছবি ‘পাঠান’। এই ছবি ঘিরে আগ্রহ, উন্মাদনা, আলোচনা, বিতর্ক, সমালোচনা সবই চরম পর্যায়ে এখন। তাই বক্স অফিসে যে বড়সড় ধামাকা হতে যাচ্ছে, তা একপ্রকার নিশ্চিত।
 
মুক্তির পর থেকে চারদিক থেকে ‘পাঠান’র ইতিবাচক প্রতিক্রিয়া আসছে। এমনকি বলিউডের তারকারাও পর্যন্ত ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য কাকডাকা ভোরে ছুটেছেন সিনেমা হলে। বেরিয়ে এসে জানিয়েছেন প্রতিক্রিয়া। বিস্ময়কর বিষয় হলো, ‘পাঠান’ শো বাতিল করার খবরও মিলছে কিছু অঞ্চল থেকে। তবে সে বিষয়ে যাওয়ার আগে, ছবিটি দেখে তারকা ও বিশ্লেষকদের প্রতিক্রিয়া কেমন ছিল, সেটি জানা জরুরি।
 
‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত নন্দিত নির্মাতা অনুরাগ কাশ্যপ বলেন, ‘শাহরুখ খানকে এত সুন্দর আগে কখনও লাগেনি। তাকে দেখার জন্যই এসেছি, আর মন ভরে গেছে। ভয়ংকর অ্যাকশন সিনেমা। আর কী বডি বানিয়েছেন শাহরুখ! এরকম চরিত্রে প্রথম দেখলাম তাকে।’
 
‘পাঠান’কে ৫-এর মধ্যে সাড়ে ৩ রেটিং দিয়েছে পিঙ্কভিলা। বলিউডভিত্তিক এই পোর্টালের রিভিউতে বলা হয়েছে, ‘ব্লকবাস্টার হিট হওয়ার জন্য সব উপাদান রয়েছে ছবিটিতে। অ্যাকশন, থ্রিল, আবেগ ও নাটকীয়তার উপযুক্ত সমন্বয় করা হয়েছে। যে দৃশ্যে শাহরুখ খানকে পরিচয় করানো হয়েছে, বলা বাহুল্য এটা তার ক্যারিয়ারের সেরা! ভারতীয় সিনেমার সত্যিকার অর্থের সুপারস্টার রূপে দেখানো হয়েছে।’

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ‘পাঠান’কে দেওয়া হয়েছে ৩/৫ রেটিং। রিভিউতে বলা হয়েছে, “বলিউড ফিরে এসেছে, শাহরুখ খান ফিরে এসেছেন। স্পাই ঘরানার হিন্দি সিনেমায় ‘পাঠান’ ভিন্নমাত্রা যোগ করলো। বিরতিহীন অ্যাকশন, ঝলমলে কেন্দ্রীয় চরিত্র, আবেগ; একটি অ্যাকশন সিনেমায় যা দরকার, সবই আছে।’’


বলিউডের সিনেমা ও বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ ‘পাঠান’কে ৪.৫/৫ রেটিং দিয়েছেন। তার প্রতিক্রিয়া, ‘একশব্দে বললে- ব্লকবাস্টার। ছবিটিতে সব আছে, তারকাশক্তি, স্টাইল, বিশালতা, গান, ইমোশন, চমক এবং অবশ্যই শাহরুখ খানের প্রত্যাবর্তন। ২০২৩ সালের প্রথম ব্লকবাস্টার।’


বিশ্লেষক সুমিত কাদেলও ছবিটিকে ৪.৫/৫ রেটিং দিয়েছেন। তার মতে, ছবির নির্মাণ, চিত্রনাট্য, কোরিওগ্রাফি, সংলাপ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অভিনয় সবই দুর্দান্ত। শেষ ২০ মিনিট এবং সালমান খানের ক্যামিও দর্শকের মনে ঝড় তুলে দিয়েছে। 

পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। যিনি এর আগে অ্যাকশন ফিল্ম ‘ওয়ার’ বানিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন। এই ছবিতে শাহরুখের নায়িকা দীপিকা পাড়ুকোন। খলনায়ক হিসেবে আছেন জন আব্রাহাম। এছাড়াও আছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া এবং অতিথি চরিত্রে সালমান খান। ২৫০ কোটি রুপি বাজেটের ছবিটির প্রযোজক যশরাজ ফিল্মস।

Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026
img
পাক-ভারত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অনুরোধে সিদ্ধান্ত বদলাতে পারে পিসিবি Feb 07, 2026
img
ফাইনালে ভারতের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ Feb 07, 2026
img
একটি দল জাল ভোট দিতে বোরখা ও নিকাব প্রস্তুত করছে : মাহদী আমিন Feb 07, 2026
img
লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা Feb 07, 2026
img
তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব: সালাহউদ্দিন আহমদ Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026