রেলের অব্যবহৃত জমিতে ফসল ফলাতে চান মন্ত্রী

রেলের অব্যবহৃত জমি কৃষিকাজে ব্যবহারের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এর আগে সংসদে তিনি বলেছিলেন, “রেলওয়ের অব্যবহৃত জমির মধ্যে যেগুলো লিজযোগ্য তা পর্যায়ক্রমে বাণিজ্যিক, কৃষি, মৎস্য চাষ, নার্সারি ও পোল্টিফার্মের জন্য লিজ দেওয়া হচ্ছে।”

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে আবারও রেলের জমি কৃষিকাজে ব্যবহারের নির্দেশনা দেন তিনি।

রেলমন্ত্রী বলেন, “দেশের সব জেলার সাথে রেল সংযোগের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের। এ বছর কক্সবাজার পর্যন্ত যাবে রেলপথ। সব রেললাইন পর্যায়ক্রমে ব্রডগেজে রূপান্তর করা হবে।”

তিনি বলেন, “এ বছর নতুন করে আরও ৭০ কিলোমিটার রেলপথ উদ্বোধন করা হবে। এর মধ্যে লাকসাম থেকে আখাউড়া ১৭ কিলোমিটার ডাবল লাইন, টঙ্গী থেকে জয়দেবপুর থার্ড লাইন ১১ কিলোমিটার এবং রূপপুর পারমাণবিক কেন্দ্রের সঙ্গে পাকশী পর্যন্ত ১৯ কিলোমিটারসহ মোট ৭০ কিলোমিটার রেললাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

দেশের প্রত্যেক জেলার সঙ্গে রেলপথ সংযোগ চালু করা হবে উল্লেখ করে নূরুল ইসলাম সুজন বলেন, দেশে বর্তমানে ব্রডগেজ ও মিটারগেজ রেল ব‍্যবস্থা চালু রয়েছে। আমরা সমস্ত রেল ব‍্যবস্থাকে ব্রডগেজ হিসেবে চালু করতে চাই।

তিনি বলেন, “১৯৬৫ সালে ভারতের সঙ্গে যে রেল ব্যবস্থা বন্ধ হয়েছিল, দুই দেশের চাহিদা অনুযায়ী নতুন করে সেগুলো চালু করতে চাই। বাংলাবান্ধা থেকে শিলিগুড়ি এবং আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেলপথ সংযুক্ত করতে চাই।”

এছাড়া চলতি বছরের মধ্যেই চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে রেলপথ চালু করার পাশাপাশি খুলনা থেকে মংলা পর্যন্ত রেল লাইনের প্রকল্পটি আগামী জুনের মধ্যে উদ্বোধন করতে পারবেন বলে জানান তিনি।

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026