বায়ুদূষণে বিপজ্জনক শহর এখন ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় টানা ছয় দিন শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেখা যায়, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৪২৭ নিয়ে ঢাকার বাতাসের মান বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ অবস্থায় ছিল।

১০১ থেকে ২০০-এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

অন্যদিকে ৩০১ থেকে ৪০০-এর এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এ তালিকায় ৩৭৮ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে তাজিকিস্তানের তাশখন্দ; ২৪৬ নিয়ে তৃতীয় মঙ্গোলিয়া উলানবাটার। এরপর চতুর্থ স্থানে থাকা
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের স্কোর ১৯১ এবং পঞ্চম স্থানে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুনের স্কোর ১৯০।

মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে ভুগছে বায়ুদূষণে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

বর্তমানে শীত আসার সঙ্গে সঙ্গে নির্মাণকাজ, রাস্তার ধুলা ও অন্যান্য উৎস থেকে দূষিত কণার ব্যাপক নিঃসরণের কারণে ঢাকা শহরের বাতাসের গুণমান দ্রুত খারাপ হতে শুরু করে।

বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের মতে, বায়ু দূষণের কারণে বাংলাদেশে প্রতি বছর ৮০ হাজার মানুষ মারা যাচ্ছেন।

Share this news on:

সর্বশেষ

img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026
img
নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা Feb 05, 2026