© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কর্মপদ্ধতি ভিন্ন হলেও উদ্দেশ্য এক: সেনাপ্রধান

শেয়ার করুন:
মোজো ডেস্ক
০২:২৭ পিএম | ২৬ জানুয়ারি, ২০২৩
সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনী সিভিল প্রশাসনের সঙ্গে আরও নিবিড়ভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চায়। তিনি বলেছেন, আমাদের কর্মপদ্ধতি ভিন্ন হলেও উদ্দেশ্য এক।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে এই কার্য-অধিবেশন হয়।
তিনি বলেন, বর্তমানে সেনাবাহিনী প্রসাশনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করছে।

মন্তব্য করুন