© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিড-কিয়ারার বিয়ের আসর জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে

শেয়ার করুন:
সিড-কিয়ারার বিয়ের আসর জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে
মোজো ডেস্ক
১২:৩৮ পিএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৩
৪-৬ ফেব্রুয়ারি রাজস্থানে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সিদ্ধার্থ মলহোত্রা আর কিয়ারা আডবানি। খবর জয়সলমেরের রাজকীয় প্রাসাদ যা বর্তমানে বুটিক হোটেলে রূপান্তরিত হয়েছে তা ভাড়া করেছেন এই দুই তারকা। নাম সূর্যগড় প্রাসাদ। এই নিয়ে হবু দম্পতি মুখ না খুললেও ইনস্টাগ্রাম হ্যান্ডেল ডি-ডে সম্পর্কে বিশদে ভাগ করে নেওয়া একটি পাপারাজ্জো পোস্টে প্রতিক্রিয়া জানানো হয়েছে সূর্যগড় প্রাসাদের পক্ষ থেকে।

ফটোগ্রাফার ভাইরাল ভায়ানি বৃহস্পতিবার ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন, “আমরা #কিয়ারা আদবানি এবং #সিদ্ধার্থ মলহোত্রার বিয়ের অনুষ্ঠান কভার করতে জয়সলমের যাচ্ছি। আমরা আগামীকাল ওখানে নামব এবং তারপর একটি জিপ নিয়ে জয়সলমেরে যাব। একটি দলকে যোধপুর বিমানবন্দরে অপেক্ষা করতে হবে যদি অতিথিরা সরাসরি জয়সলমেরের চার্টার্ড ফ্লাইট না নিয়ে থাকেন তা ভেবে। আমরা নিশ্চিত নই যে আমরা কী ফুটেজ পেতে যাচ্ছি, তবে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। বেশিরভাগ ছবিই আজকাল তারকাদের দ্বারাই আপলোড করা হয় আমরা শুধু অপেক্ষা করি এবং দেখি। ৪ থেকে ৬ ফেব্রুয়ারি সূর্যগড় প্যালেসে বিয়ে হবে।

আর তারপর পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে, সূর্যগড় প্রাসাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল লিখেছে, ‘শীঘ্রই দেখা হবে’, সঙ্গে একটি হার্ট ইমোটিকন।

এই প্যালেসের প্রায় ৮০টি ঘর বুক করা হয়েছে ১০০ অতিথির জন। সূর্যগড় প্রাসাদের অফিসিয়াল ওয়েবসাইট মতে মোট ৮টি ক্যাটাগরির রুম রয়েছে এখানে। ভাড়া শুরু ২৮ হাজার থেকে। 

থর হাভেলি মানে সবচেয়ে দামি ঘরখানার ভাড়া ১ লাখ ৩০ হাজার। যেখানে রয়েছে ৩টি ঘর। একসঙ্গে থাকতে পারেন সর্বোচ্চ ৬জন। বিয়ের পর এখানেই কি তাহলে প্রথম রাতটা কাটাবেন কিয়ারা-সিদ্ধার্থ! এছাড়াও জয়সেলমের হাভেলির ভাড়া ৯৫ হাজার এক রাতের জন্য, সূর্যগড় স্যুটের এক রাতের খরচ ৭৫ হাজার। 

মন্তব্য করুন