ব্যাংকারদের সতর্ক করলেন অর্থমন্ত্রী

ব্যাংকারদের সতর্ক করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কোনো অদক্ষ ও অসৎ কর্মকর্তার জায়গা হবে না। 

বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, যারা অসাধু ব্যবসায়ীদের সহযোগিতা করেছেন সেই ব্যাংক কর্মকর্তাদের আমি তিন মিনিটে খুঁজে বের করতে পারবো। এদের বের করা কঠিন হবে না। সবাই ভালো কাজ করলে এর মধ্যে একজন অসৎ হলে সব অর্জন ম্লান হয়ে যায়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এসব অসৎ কর্মকর্তার জায়গা হবে না।

মুস্তফা কামাল বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাজের জন্য কেউ কেউ আমার কাছে তদবির নিয়ে আসছেন। অনেকে আমার কাছে এসে বলছেন, আমি অমুক কলেজে অর্থনীতির ক্লাস নিয়েছি, এখন অবসরে আছি। আমাকে একটা ব্যাংকে বসিয়ে দিন। আমি বলেছি এসব তদবিরে কাজ হবে না। যোগ্য লোকদের ব্যাংকে পাঠানো হবে।

দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তাদের শপথ প্রসঙ্গে তিনি বলেন, আমি আরও একদিন আসবো। সেইদিন সব ব্যাংক কর্মকর্তাকে শপথ পড়াবো। নিজে দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না। যারা শপথ পড়তে পারবেন না তারা শপথ অনুষ্ঠানে আসবেন না।

তিনি আরও বলেন, বিশ্বকে অটোমেশন এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিদিন বিশ্বজুড়ে ২ লাখ ৭৩ হাজার কোটি মানুষ ই-মেইল চালাচালি করে এবং নেট ব্রাউজ করে ৪ হাজার ২০০ কোটি মানুষ। প্রযুক্তির পরিবর্তন নিয়ে আসতে হবে।

জনতা ব্যাংকের চেয়ারম্যান লুনা সামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবির, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম প্রমুখ।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিয়ের আগেই হবু শাশুড়িকে ‘মাম্মা’ বললেন অনুষ্কা! Feb 06, 2026
img
আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 06, 2026
img
'পাকিস্তান আইডল'-এ বিচারক হলেন বাংলাদেশের দুই সংগীতশিল্পী Feb 06, 2026
img
হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা রাত ১১টাতেও বাইরে নিরাপদ থাকবেন: মাহমুদা মিতু Feb 06, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 06, 2026
সুষ্ঠু ভোটের জন্য যা প্রয়োজন, সে/না/বা/হি/নী সব করবে: সে/না সদস্য। Feb 06, 2026
সম্মানের প্রশ্নে আপসহীন অনির্বাণ ভট্টাচার্য Feb 06, 2026
গুঞ্জন নয় সত্যি, ফের মা হচ্ছেন বুবলী Feb 06, 2026
রাজনৈতিক বিক্ষোভে আতঙ্কিত শ্রদ্ধা–সিদ্ধান্ত, জানাল পরিবার Feb 06, 2026
img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026